সর্বশেষ
সর্বশেষ
  • ব্যবসা
  • ১৪ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছে: এনবিআর

১৪ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছে: এনবিআর

সিনিয়র রিপোর্টার/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খৃ. – এ বছর এখন পর্যন্ত ১৪ লাখেরও বেশি করদাতা অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দিয়েছেন এবং ১৮ লাখেরও বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা-বান্ধব করা হয়েছে।

এনবিআর ইতোমধ্যে আয়কর দিবস পরবর্তী সময়েও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনরূপ কর অব্যাহতি পাবেন না। তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM