সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ৫০ বছর পূর্তি উপলক্ষে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সংবাদ সম্মেলন

৫০ বছর পূর্তি উপলক্ষে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ফ্যামিলী ডে ২০২৫ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (১৬ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে নগরীর জুম্মাপাড়াস্থ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ফ্যামিলী ডে ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ৫০ বছর আয়োজন হতে যচ্ছে। এই অনন্য আয়োজনে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবারসহ একত্রিত হবেন এবং উদযাপন করবেন প্রকৌশল চেতনা, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন । ২০১৮ সালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পুর্ণ করলেও ২০২৫ সালে এই সুবর্ণজয়ন্তী উদযাপন আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে।

এই বিশেষ আয়োজান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চির করতে আমরা আন্তরিক আহবান জানাই। তারিখ পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন। ২০০৫-২০০৬ সেশনের ছাত্রসংসদ এবং “বাকাছাপ’-এর উদ্যোগে সাধারণ প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনে সবাইকে এই ঐতিহাসিক মিলনমেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ফ্যামিলী ডে উদযাপন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইসতিয়াক আহমেদ মুরাদ , ইঞ্জিনিয়ার্স ফ্যামিলী ডে উদযাপন কমিটির আহবায়ক (প্রচার ও প্রকাশনা) আব্দুল আহার রকি, সদস্য সচিব এসএম আসিফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM