সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুললে দেশ ভবিষ্যতে ভালোর দিকে এগোতে পারবে- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুললে দেশ ভবিষ্যতে ভালোর দিকে এগোতে পারবে- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুললে দেশ ভবিষ্যতে ভালোর দিকে এগোতে পারবে
– প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক স্কুলে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণগত দিকগুলো শিখে থাকে। ছাত্র -শিক্ষকদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে এসব বিষয়গুলো খুব সুন্দরভাবে শিশুরা শিখতে পারে। আমাদের টার্গেট শিশুরা মাতৃভাষা সুন্দরভাবে বুঝতে পারবে, মনের ভাব প্রকাশ করতে পারবে, কথা বলতে ও লিখতে পারবে এবং গাণিতিক ভাষা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বুঝতে পারবে। অভিভাবক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ আমাদের প্রত্যেকেরই নিজের স্বার্থেই শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুললে দেশ ভবিষ্যতে ভালোর দিকে এগোতে পারবে।
উপদেষ্টা আজ ঢাকায় মিরপুরস্থ পিটিআই অডিটরিয়ামে ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভাগীয় সেমিনার’-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ৫০ জন ছাত্র, অভিভাবক, শিক্ষক, শিক্ষক কর্মকর্তা অংশ নেয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম সাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM