সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) ২০২৫ খৃ. –

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

উপদেষ্টা আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে যান এবং সেখানকার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপদেষ্টা পর্যায়ক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ও বাংলাদেশ কোস্টগার্ড পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM