সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত

বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারক মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রায়ই দুর্নীতিবাজ বিচারপতি বা দুর্নীতিবাজ কর্মকর্তা— এ ধরনের কথা শোনা যায়। কিন্তু বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির আলাদা কোনও সংজ্ঞা নেই; বিচারক শব্দটির মধ্যেই সততার ধারণা নিহিত। বিচারকের ক্ষেত্রে সৎ-অসৎ বিভাজন তিনি দেখতে চান না।

তিনি আরও বলেন, যাদের মনে হয় চাকরির বেতনে সংসার চলে না বা এই আয়ে তাদের পোষাবে না, তাদের এ দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। তারা ওকালতি করতে পারেন, কারণ অবসরের পরও সেই সুযোগ থাকে। এটিই তার কমন মেসেজ।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন, দুর্নীতি করে পার পেয়ে যাবেন— তা হবে না। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির মামলা দায়ের করা হবে। বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।

মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM