জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুন্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতাকল ৫ আগস্ট বুধবার বেলা ১২টায় রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারের সামনে আলোচনা সভায় জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, জেএসডি রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান, সহ সভাপতি সার্জেন্ট (অবঃ) আতিয়ার রহমান, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পদক মোঃ মজিবুর রহমান, সদস্য শ্রী সুভামচন্দ্র বর্মন, শ্রী উজ্জল দাস, প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র জনাতার আন্দোলনের ফসল বর্তমান সরকার ।
এই সরকার বর্তমান জনগনের প্রত্যাশা পুরন করতে পারছে না। পাশাপাশি সেই সময় জুলাই আন্দোলনে আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন, সেই হত্যাকারীদের বিচার ও আদালতের রায় তারাতারি কার্যকর করার দাবি জানাই।
















