সর্বশেষ
সর্বশেষ

রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর দোয়া ও ইফতার মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ মার্চ) মঙ্গলবার নগরীর কামাল কাছনাস্থ আগামী চাষি কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু।

এসময় তিনি বক্তব্যে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি দীর্ঘদিন থেকে রংপুর বাসির সাথে ছিলাম সুখে দুখে ছিলাম। আগামীতেও ইনশাল্লাহ থাকবো। সকলের নিকট তিনি দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল, পরিচালক মোঃ কামাল হোসেন, ডক্টর এসোসিয়েশন রংপুর ড্যাব সভাপতি ডা. নিখেলেন্দু গুহ শংকর রায়, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল। দৈনিক যুগের আলোর সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসা, রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, টিসিএ সভাপতি সাদ্দাম হোসেন ডেমি সহ চিকিৎসক, কৃষিবিদ, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রায় হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে উপস্থিত সকলে জিয়া পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এর আগে গত ৮ মার্চ মহিলাদের সম্মানে এবং ৯ মার্চ দলীয় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]