জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর নগরীর সিটি বাজার ও স্টেশন রোড বাজারসহ বিভিন্ন এলাকায় নকল মশার কয়েল বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিটি বাজারের কনা স্টোরকে ১৫ হাজার টাকা,তুবা স্টোরকে ১০ হাজার টাকা একই সঙ্গে স্টেশন বাজার এলাকায় মেসার্স শাকিল স্টোর কে ৫ হাজার টাকা উল্লেখযোগ্য। এছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমএর নেতৃত্বে ও সহকারী পরিচালক মমতাজ বেগম ও মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে জনপ্রিয় ‘বাওমা’ ব্র্যান্ডের অরিজিনাল মশার কয়েলের নাম ও প্যাকেটের আদল নকল করে ‘বাওমা’ ও ‘বোমা’ নামে কয়েল বিভিন্ন দোকান বিভিন্ন সময় ধরে বিক্রি করে আসছিল যার ভুক্তভোগী সাধারণ জনগণ। বাওমা কয়েল ব্যবহারকারী ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকে সেই লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয় ।
এ ব্যাপারে বাওমা কয়েলের সহকারী ন্যাশনাল সেলস ম্যানেজার গোলাম মোর্শেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নকল বাওমা কয়েলে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে, যা শিশুসহ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব পণ্য ব্যবহারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং বাজারে নকল পণ্যের বিস্তার রোধ করাই এ অভিযানের মূল উদ্দেশ্য হওয়া উচিত ।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-26_20-22-14-554.jpg)







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-25_18-22-50-433.jpg)







