সর্বশেষ
সর্বশেষ

রংপুর মহানগর শ্রমিক কল্যান সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগর শ্রমিক কল্যান সংস্থার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও সমিতির সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। গতকাল (১০ এপ্রিল) শুক্রবার বিকাল ৩টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিক।

অনুষ্ঠানে মহানগর শ্রমিক কল্যান সংস্থার সভাপতি শ্রমিক নেতা মোঃ আব্দুল জলিলের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন রংপুর মহানগর শ্রমিক কল্যান সংস্থার সহ সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুবার রহমান, কিসমত আলী দুলাল, এলাহী বকস, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা, কোষাধক্ষ শের আলী, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, কার্যকরি সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, আকবর আলী, শ্যামল বাবু, মাসুদ রানা মিলন, সাহেব আলী, মোঃ জুবায়ের আলম কাজল, মোঃ নুরন্নবী, মোঃ গোলাম রব্বানী, মোঃ সমুন। আলোচনা শেষে প্রধান অতিথি মহানগর শ্রমিক কল্যান সংস্থার অন্তরভুক্ত সদস্যদের মাঝে আর্থিক আনদান প্রদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]