এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবিতে রংপুরে মানববন্ধন
জালাল উদ্দিন. রংপুর প্রতিনিধি:
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত আরইএলআই প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ সকল পর্যায়ের জনবলের চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতেরংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।গতকাল ৮ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে এসডিএফ রংপুর জেলা অফিসের সামনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, এসডিএফ এর কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু, নিজেদের শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা এসব কর্মীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। কর্মীদের জীবিকা, পরিবার-পরিজন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা কোনোভাবেই কাম্য নয়। বক্তারা আরো বলেন, করুণা নয়, আমরা আমাদের ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা চাই। কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি সমূহ,ঃ ১. চাকরির মেয়াদ বৃদ্ধি: অবিলম্বে, অর্থাৎ ২৮ নভেম্বর ২০২৬-এর পূর্বে চাকরির মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করতে হবে। ২. হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ: ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহণকারী সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না। ৩. নতুন প্রকল্পে নিয়োগের নিশ্চয়তা: নতুন প্রকল্প বরাদ্দ নিশ্চিত করে নতুন প্রকল্পে বর্তমানে কর্মরত এবং ফেইজ আউট হয়ে যাওয়া সকল (রিলাই/ফিসারিজ) স্টাফকে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ নিশ্চিত করতে হবে। ৪. দায়িত্বশীল নেতৃত্বের জবাবদিহিতা: উপরোক্ত ৩ দফা দাবি বাস্তবায়ন নিশ্চিত না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক ডালিম কুমার রায় তার বক্তব্য বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়; এটি হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন, পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, বরং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করার পক্ষে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচীর মাধ্যমে বক্তারা এসডিএফ ও এর হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন, পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী-সহ সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামন
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-09_18-22-13-131.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-09_09-33-31-738.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-08_23-29-01-588-scaled.jpg)









