সর্বশেষ
সর্বশেষ

বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবৃন্দ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মহান আল্লাহ তায়ালার রহমত প্রার্থনা করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

মিলাদ মাহফিল অনুষ্ঠানে জাতীয় সংসদের সংসদ সদস্যগণ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]