সর্বশেষ
সর্বশেষ

ভোটাধিকার হরণের প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি /

আইনজীবীদের ভোটাধিকার হরণ ও বৈষম্যমূলক আইন বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ২টায় রংপুর আদালত চত্বরে ভোটাধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার আইনজীবীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল। সমাবেশটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট বায়েজিদ ওসমানী, অ্যাডভোকেট মোকসেদুল হক, অ্যাডভোকেট এম এন লাভলুসহ অন্যান্য আইনজীবীরা।

বক্তারা বলেন, অ্যাসোসিয়েট সদস্যপদের নামে আইনজীবীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং বৈষম্যমূলক বিধান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং আইনজীবীদের অধিকার পরিপন্থী সকল বৈষম্যমূলক কালো আইন বাতিল করতে হবে।

তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে আইনজীবীরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]