জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর জাতীয় যুবসংহতির উদ্যোগে এরশাদের কবরে পুস্পমাল্য অর্পন, দোয়া ও ৮০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। গতকাল শক্রবার (১৪ জুলাই) বাদজুম্মা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে মানষের মাঝে খাদ্য বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর মাহনগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস এম ইয়াছির, সহ সভাপতি জাহিদুল ইসলাম, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন কাদেরী শান্তি , রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু,
সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবাক মাহাবুবার রহমান বেলাল, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া তুহিন, দিপ চরণ সরকার, রংপুর মহানগর জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মিয়া, হাসানুজ্জামান হিরু, এরশাদ হোসেন, প্রচার সম্পাদক মুফতি মাহামুদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, রোমান হোসেন, সদস্য হিরু ব্যাপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















