জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বিল্ডিং কনসাল্টেন্টস এসোসিয়েশন (আরবিসিএ) রংপুর এর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল (২৬ নভেম্বার) রবিবার রংপুর প্রেস ক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
বিল্ডিং কনসাল্টেন্টস এসোসিয়েশন (আরবিসিএ) রংপুর এর নির্বাচনে মোট ভোটার সংখা ৬৩ জন, মোট পদের সংখা ২০টি, নির্বাচনে মোট ২৫ জন প্রার্থী অংশ গ্রহন করেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির আহবায়ক এ্যাড. মোঃ শফিকুল ইসলাম মুকু, সদস্য ইঞ্জিনিয়ার শাহ মোঃ জুন্নুন হোসেন, সদস্য ইঞ্জিনিয়ার মুকুল আহমেদ। এ সময় সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
















