সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: ব্যারিস্টার এম মাহাবুব উদ্দিন খোকন

কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: ব্যারিস্টার এম মাহাবুব উদ্দিন খোকন

ডেস্ক রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

নোয়াখালী, ১৩ মার্চ, ২০২৬ খৃ. – বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোটি কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মানুষের মৌলিক চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে ভিজিএফ চাল বিতরণ করছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলার সোনাইমুড়ী, বজরা ও চাটখিল উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের দেওয়া বরাদ্দকৃত চাল, খেজুর নামকাওয়াস্তে বিতরণ না করে প্রকৃত এতিমদের মাঝে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, বজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওমর ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন নাছির, বজরা ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM