ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) ২০২৬ খৃ. –
ভোক্তা পর্যায়ে এলপিজি মূল্য সহনীয় রাখতে সরকার সবরকম চেষ্টা করছে; ভোক্তাদের জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা মেনে নেয়া হবে না। আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গতকাল (বুধবার) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি গ্যাস অপারেটরদের সাথে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
ব্রিফিংকালে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকট চলছে এবং মূল্য ওঠা-নামা করছে, জ্বালানির উৎস খুব সীমিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যেন ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সহনীয় রাখা হয়।
মন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে কোনো রকম ধর্মঘট কাম্য নয়। এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট প্রত্যাহার না করে তাহলে সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট করার চেষ্টা করলে এ সংক্রান্ত ‘এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট-১৯৫৬’ এর আওতায় আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট করে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করা গ্রহণযোগ্য নয়। জনগণ যাতে করে কোনরকম অসুবিধার মধ্যে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখা হবে। ধর্মঘট পরিহার করে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার আহবান জানান তিনি। ৩০ অক্টোবর আবার অপারেটরদের সাথে বসা হবে বলে জানান তিনি।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-15_20-49-03-344-1.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-15_20-22-10-660.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-15_19-02-04-154.jpg)













