সর্বশেষ
সর্বশেষ

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল ঘোষণা

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, প্রিপেইড মিটার অপসারণ ও প্রকল্প বাতিলসহ তিন দফা দাবি আদায়ে আগামী ৩০ নভেম্বর সোমবার রংপুরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলা কমিটি। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীরজা বাবর বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শফিউল আযম, শহিদুল ইসলাম সুমন, নুরপুর অঞ্চল কমিটির আহ্বায়ক শান্ত মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ ও প্রকল্প বাতিল, নতুন গ্রাহকদের ডিজিটাল পোস্টপেইড মিটার প্রদান, নেসকোর দুর্নীতি ও সেবার নামে গ্রাহক হয়রানি বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

বক্তারা বলেন, জনস্বার্থবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে রংপুরবাসী আন্দোলন করে আসছে। দাবি আদায়ে জেলা প্রশাসকের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। সর্বশেষ ‘স্তব্ধ রংপুর’ প্রতীকী কর্মসূচি ও নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করা হলেও কর্তৃপক্ষ জনগণের দাবি উপেক্ষা করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, রংপুর দেশের অন্যতম দারিদ্র্যপীড়িত অঞ্চল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাপন এমনিতেই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের অনিয়ম, অব্যাহত লোডশেডিং, অতিরিক্ত বিল ও প্রিপেইড মিটার ব্যবস্থা গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার ব্যবস্থা সাধারণ গ্রাহকদের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার দাবি জানানো সত্ত্বেও নেসকো কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুরে সর্বাত্মক অর্ধদিবস হরতাল পালন করা হবে। ঘোষিত কর্মসূচি সফল করতে শ্রমিক, কৃষক, ছাত্র-জনতাসহ রংপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Monday, 19th October, 2026
8th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:42 AM
সূর্যোদয়6:57 AM
যোহর12:43 PM
আসর4:02 PM
মাগরিব6:29 PM
ইশা7:45 PM