সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স

রংপুরে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং জনবান্ধব সেবা পৌঁছে দিতে সরকার আধুনিক, দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার করে আধুনিক ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে। এ ধারাবাহিকতায় দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও একযোগে পালিত হচ্ছে ভূমি মেলা ২০২৫।

বিভাগের ৮ টি জেলা এবং ৫৮টি উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনার আধুনিক উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করা হচ্ছে। গতকাল (২৬ মে) সোমবার সকাল ১০টায় রংপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর স্থানীয় সরকারের পরিচালক মোঃ আবু জাফর, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সল সহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একাধিক ডিজিটাল সেবা চালু করেছে, যার মধ্যে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদানের মতো উদ্যোগগুলো ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে রংপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব দিকগুলোকে তুলে ধরেন। ভূমি মেলা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নাগরিক সেবাকেন্দ্র স্থাপন, তথ্যবহুল প্রদর্শনী ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে এবং সেবা গ্রহণে আগ্রহী হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM