জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর মেডিকেল মোড় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাদ এশা মেডিকেল মোড় জামে মসজিদ মাঠে ‘মেডিকেল মোড় শান্তি সুরক্ষা কমিটি’ ও ‘সমৃদ্ধ রংপুর’-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. শামসুজ্জামান সামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য মো. সুলতান আলম বুলবুল, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনজুর আহমেদ আজাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. খোন্দকার মাহফুজ এলাহী খসরু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) মিলন কুমার চ্যাটার্জী, মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি খোন্দকার মারুফ এলাহী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া। সভাটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতি লিমিটেডের সহ-সভাপতি খোন্দকার মারুফ ইলাহী বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান লিটন। এতে মেডিকেল মোড়ের সর্বস্তরের ব্যবসায়ীরা সহযোগিতা করেন। সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও এর পার্শ্ববর্তী এলাকাকে মাদকমুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে হাসপাতালের দক্ষিণ গেট সংস্কার করে রোগী ও তাদের স্বজনদের যাতায়াতের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।###

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-18_23-20-53-093.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-18_18-41-59-160.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-18_18-34-21-363.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-16_05-13-42-233.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-16_00-59-09-105.jpg)






