সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আইডিইবি রংপুর জেলা শাখার প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

আইডিইবি রংপুর জেলা শাখার প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে তিন দফা দাবিতে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রংপুর জেলা শাখার প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল (২৯ মে) বুধবার সকাল ১০টায় নগরীর কাচারী বাজারস্থ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি(পাস)সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন,

জাতীয় মেধা অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশরোধ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবিতে প্রতিবাদ সভায় ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রংপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল ওয়ালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইডিইবি’র জেনিক উপদেষ্টা প্রকৌশলী মোঃ কামরুল হুদা, আইডিইবি’র সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাহিদুল আলম,

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, সদস্য সচিব প্রকৌশলী ফাইজুল ইসলাম রাজু, আইডিইবি’র দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ খন্দকার মমিনুর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান এবং আইডিইবি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিইবি’র রংপুর জেনিকের সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ খসরু সরকার । প্রতিবাদ সভা শেষে শিক্ষামন্ত্রী বরাবরে প্রেরনের জন্য তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের হাতে প্রদান করেন আইডিইবি রংপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM