সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো মোকাবেলা করা হবে এবং তিনি যথাসময়েই দেশে আসার সিদ্ধান্ত নেবেন।
তারেক রহমানের দেশে ফেরা ও মামলাগুলোর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে রোববার (৬ অক্টোবর) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল একথা বলেন।
এসময় বিএনপির আইন উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবেলা করবো। কারন, আইন-আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল।’
















