সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয় বাৎসরিক বাজেট রংপুর অঞ্চলে বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করবে সরকার – ত্রাণ প্রতিমন্ত্রী

জাতীয় বাৎসরিক বাজেট রংপুর অঞ্চলে বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করবে সরকার – ত্রাণ প্রতিমন্ত্রী

জালাল উদ্দিন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বর্তমান সরকার রংপুর অঞ্চলে বাজেট বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিতে কাজ করবে।

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার সাথে আন্দোলনে যুক্ত ছিলাম আমি। বর্তমান সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের আট জেলার ডিসি, এসপি ও বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বৈঠক শেষে প্রেস বিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে বৈঠকে বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ’কে কার্যকর ব্যাবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন রংপুরের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী।

ত্রাণমন্ত্রী বলেন, ‘রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উন্নয়নে আমরা ১৮০ দিনের কথা বলেছি। আর আমি মনে করি, বিগত সময়ে রংপুর অঞ্চলে বৈষম্য হয়েছে। আর এজন্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমরা ভবিষ্যতে রংপুরকে কোনো বৈষম্যের শিকার হতে দেবো না।’

মন্ত্রী দুলু বলেন, ‘আমি রংপুরের সন্তান। আমি চেষ্টা করব যাতে বাজেটে কোনো ধরনের বৈষম্য না হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে নির্বাচন প্রাক্কালে এসেছিলেন। উনি নিজের মুখেই বলেছেন, এই অঞ্চল একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে আমরা কর্মসংস্থান তৈরি করার জন্য শিল্পকারখানা নির্মাণ করব এবং রংপুরকে আর পিছিয়ে পড়তে দেবো না। কারণ এই অঞ্চল খাদ্য উৎপাদনে যেমন সবচেয়ে ভালো ভূমিকা রাখে, এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, মানুষ ভালো, আইনশৃঙ্খলা ভালো। আমি আশা, রংপুরের উন্নতি অন্যান্য অঞ্চলের সাথে সমহারে হবে ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, অরেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলীসহ বিভাগের আট জেলার ডিসি, এসপি ও বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ২০ ফেব্রুয়ারি নিজ নির্বাচনী এলাকাসহ রংপুর বিভাগ সফরে আসেন তিনি। এই সময় তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজে নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে কথা বলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM