সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের মানবিক উদ্যোগ

জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের মানবিক উদ্যোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে ১০০ এতিম মাদরাসা শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদরাসা ও এতিমখানায় এসব কোরআন শরীফ বিতরণ করা হয়।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতিম শিশু-কিশোররা নতুন কোরআন শরীফ পেয়ে আনন্দ প্রকাশ করেন।বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নির্দেশনায় রংপুর জেলা যুবলীগ নানা মানবিক কার্যক্রম করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে জাতীয় শোক দিবস উপলক্ষে মাদরাসা ও এতিমখানায় শতাধিক কোরআন শরীফ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। তারা কোরআন চর্চার মাধ্যমে সমাজে অপ-প্রচার, জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনসহ সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে মানবিক যুবলীগ সর্বদা মানুষে পাশে থেকে কাজ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম সর্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার এলাহি মুরাদ, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, যুবনেতা মাহমুদুর রহমান অভি, রেজাউল করিম, জাবেদ আহমেদ প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM