সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • জাতীয় স্মৃতিসৌধ ও স্মৃতি চিরঞ্জীবে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধ ও স্মৃতি চিরঞ্জীবে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

সুপ্রিম কোর্ট প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৬ মার্চ, ২০২৪ খৃ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও
বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মৃতি চিরঞ্জীবে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল ৬টা ১০ মিনিটে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’-এ সকাল পৌনে ৮টায় প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় সুপ্রিম কোর্ট এর উভয় বিভাগের বিচারপতিবৃন্দ ও ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM