সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জিয়া পরিষদ রংপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জিয়া পরিষদ রংপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জিয়া পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২২ মার্চ) রবিবার বাদ আছর নগরীর মুলাটোল কোতয়ালী থানা সংলগ্ন পুলিশ কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় জিয়া পরিষদ রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আফসারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহামান লাকু।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ মিঠাপুকুর শাখার সভাপতি মোঃ মসিউর রহমান লেবু, জিয়া পরিষদ বদরগঞ্জ শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, জিয়া পরিষদ গংগাচড়া শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান , জিয়া পরিষদ তারাগঞ্জ শাখার আহবায়ক মোঃ সাজু আহমেদ, জিয়া পরিষদ কাউনিয়া শাখার সভাপতি মোঃ মোবাশ্বেরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM