সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • দেশকে সেবা দেয়াই আজীবন লালিত স্বপ্ন- স্পীকার

দেশকে সেবা দেয়াই আজীবন লালিত স্বপ্ন- স্পীকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৩খ্রি:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী দেশের কল্যাণে কাজ করতে যতটুকু নিবেদিত, তা সকলের জন্য উদাহরণ স্বরুপ। তিনি বলেন, একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ এবং সর্বোপরি একজন নারী হিসেবে দেশকে সেবা দেয়াই আমার আজীবন লালিত স্বপ্ন।

তিনি আজ রাজধানীস্থ তেজগাঁও এর আলোকী কনভেনশন সেন্টারে টেড-এক্স গুলশান কর্তৃক আয়োজিত ‘এমপাওয়ারিং উইমেন ইন দ্য পাবলিক সেক্টর: ব্রেকিং ব্যারিয়ারস, ব্রেকিং ন্যাশনস’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে এসব কথা বলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে পাওয়া আমার সর্বোত্তম উপহার শিক্ষা। তিনি বলেন, পিতামাতা আমাদের দুইবোনকে শিক্ষিত করেছেন। তারা আমাদের ন্যায়-সাম্য-সমতা শিখিয়েছেন, যা আমাদের সকল বাধা পার হতে সাহায্য করেছে।

তিনি বলেন, রাজনীতি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলা থেকেই রাজনীতিবিদরা যখন আমাদের বাসায় আসতেন, আমি তাদের আলোচনা শুনতাম। আমার পিতা বঙ্গবন্ধুর আস্থাভাজন ছিলেন। তিনি ছাত্রলীগের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এবং বঙ্গবন্ধুর মুখ্যসচিব হিসেবেও কাজ করেছেন। সুতরাং রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা ছোটবেলা থেকেই।

স্পীকার বলেন, একজন নারীর বহুমুখী চ্যালেঞ্জ থাকে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই নারীকে জয়ী হতে হয়। তিনি বলেন, ২০১৩ সালে জাতীয় সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব গ্রহণ করি, একজন নারী হিসেবে সংসদ নিয়ন্ত্রণে সক্ষম হব কি না সে বিষয়ে তখন বিভিন্ন আলোচনা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে চলেছি।

তিনি বলেন, পড়ালেখা, বিদেশে উচ্চশিক্ষা, সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস করা- প্রতিটি ক্ষেত্রেই পরিবার পরিজনদের সাহায্য ও সমর্থন পেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের নারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করলে সহজেই তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবে।

আলোচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন টেড-এক্স গুলশানের কিউরেটর আশফাক জামান। এ অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ড. রুবানা হক, বিবিসি’র কনটেন্ট স্ট্রাটেজিস্ট অংকিতা বকশী, স্বনামধন্য আলোচকবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM