সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আব্বাসউদ্দীন স্মরণে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে আব্বাসউদ্দীন স্মরণে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলা লোকসংগীতের অমর রূপকার ও ভাওয়াইয়া সম্ম্রাট আব্বাসউদ্দীন স্মরণে “ওকি গাড়ীয়াল ভাই” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও বিশেষ সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৯৯” অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সভাপতি, দোতারা শিল্পী গোষ্ঠী, রংপুর এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী (দোতারা) মো: সোলায়মান।

বিশেষ অতিথি ছিলেন প্রথম শ্রেণির ঠিকাদার বাংলাদেশ সেনাবাহিনী এবং সমাজ সেবক ও সংগীত প্রেমী আমিন হোসেন মোস্তাজির। এ সময়ে উপস্থিত ছিলেন মাসুদ রানা, তৌফিকা বেগম, সুস্মিতা বনিক,সুশান্ত সরকার, সোমা রায়,আঞ্জু-মান আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে আব্বাসউদ্দীন আহমদ এঁর জীবনকর্ম নিয়ে আলোচনা এবং শিশু-কিশোরদের বিকাশে সংগীত চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি আব্বাসউদ্দীন আহমদ এঁর নানা অঙ্গের গান পরিবেশন করেন শিক্ষার্থী মৌলিশা রায় শ্রদ্ধা, তাহিম- বিন মাসুদ, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন এবং সূপর্না সরকার জয়া এবং এস এম ইয়াসিন মুন হক শুভ্রা।

তবলায় সহযোগিতা করেন বাংলাদেশ বেতার, রংপুর এর যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল এবং কী বোর্ডে সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন। উল্লেখ্য শিশু- কিশোরদের সংগঠনের অন্তর্ভুক্ত করে তাদের মানসিক ও নৈতিক বিকাশ সাধনের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত এ সংগঠন টি নিয়মিত ভাবে নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM