সর্বশেষ
সর্বশেষ
  • Uncategorized
  • নগরীর ২৫ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ এমপি প্রার্থী সামুর

নগরীর ২৫ নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ এমপি প্রার্থী সামুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা  লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। 

গতকাল শনিবার  সন্ধায়  নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে  সেন্ট্রাল রোড, কাস্টমস  মসজিদ পিবি রোড়, শালবন  ইন্দ্রার মোড়, শালবন, আরসিসিআই স্কুল মোড় এলাকা সহ  বিভিন্ন এলাকায়  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  ৩১দহ বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের  গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে  তিনি এসব লিফলেট বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী  রুবায়েত হোসেন খান, রংপুর চেম্বারের পরিচালক কামাল হোসেন, যুবদল নেতা রাহাত হোসেন,  মহানগর বিএনপির সদস্য আশফাকুল বসুনিয়া আজাদ, রাকিবুল আজাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু,  কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, কৃষক দল সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু,  জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, 

জাসাস মহানগর কমিটির সদস্য সচিব রাশেদ রানা রাসু,মহানগর ওলামা দলের আহবায়ক মাও : জামাল উদ্দীন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজিব, সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন নাহিদ,  পুর্ব শালবন জামে মসজিদের সাবেক সভাপতি শাহ ফজলুল হক, নবী নগর জামে মসজিদ সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার,  হাজী মোজাফফর হোসেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মানিকুজ্জামান মানিক, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি,

২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা একরামুল ইসলাম  লিটন, মজিবর রহমান,  আলহাজ্ব আব্দুর রশিদ, নুর মোহাম্মদ  ভুট্টু, মুলাটোল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আজগর আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না,  ছাত্রদলে নেতা ইমরান হোসেন সহ ২৫ নং ওয়ার্ড বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ,  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM