সর্বশেষ
সর্বশেষ
  • Uncategorized
  • কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তি’র ব্যতিক্রমী পাঠ উন্মোচন

কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তি’র ব্যতিক্রমী পাঠ উন্মোচন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বর্ণিল ও ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে পত্রসাহিত্য নিয়ে লেখা কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তি’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর জেলা শিল্পকলা মিলনায়তনে এ পাঠ উন্মোচনের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই আগত সকল অতিথি ও সাহিত্যিকদের খামে মোড়ানো চিঠি প্রদান করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান। পরে পত্রসাহিত্য প্রাপক বেহেস্তি’র লেখক কবি ও গবেষক আদিল ফকিরের জীবনকর্ম নিয়ে একটি ডকুমেন্টরি দেখানো হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফুলের পাপড়ি ছিটানো কুলায় রাখা প্রাপক বেহেস্তি’র পাঠ উন্মোচন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুরের সভাপতি মাহামুদুন নবী ডলার, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি তৈয়বুর রহমান বাবু, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, জেলা সুজন সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিক শিল্পী রোজিনা সাফরিন,

বেরোবি শিক্ষক ওমর ফারুক, বগুড়া আর্ট কলেজের অধ্যাপক ভাস্কর অনিক রেজা, লেখক রানা মাসুদ, সংগঠক ও সমাজ সেবক হাসান মাহবুব আক্তার লোটন, ছড়াকার গীতিকার এস এম খলিল বাবু, জেলা শিল্পকলা একাডেমি, রংপুরের কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান, অ্যান্ড রিয়াজ ক্যাডেটের পরিচালক খাদেমুল ইসলাম সোহেল। 

পাঠ উন্মোচন শেষে চিঠি নিয়ে একটি ভিডিও প্রদর্শন ও চিঠির গান পরিবেশন করেন জারিফা জারিন লুবাবা। পরে চিঠি পাঠে অংশ নেন বাচিক শিল্পী মেহেদী মাসুদ ও আব্দুল কুদ্দুস। আবারো মঞ্চে চিঠি নিয়ে কথা ও গান পরিবেশন করেন ইশরাত জাহান কাকন। এরপর চিঠির মডেলিং করেন নুসরাত উপমা। অনুষ্ঠানের চমক হিসেবে চিঠি পাঠ করেন এ প্রজন্মের আইকন বাচিক শিল্পী মুসা আকন্দ। কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তি’র আদ্যপান্ত আলোচনা করেন লেখক ও গীতিকার সাইদ সাহেদুল ইসলাম, কথা বলেন পাতা প্রকাশের কর্ণধার জাকির আহমদ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাপক বেহেস্তি লেখক আদিল ফকির। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী কাজল রায়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM