সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নতুন কুড়ি কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিলো রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

নতুন কুড়ি কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিলো রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নতুন কুড়ি স্পোর্টস সিজন-১-এর রংপুর অঞ্চলের পক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ।

রোববার দুপুরে উত্তম সিও বাজারস্থ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠানে নতুন কুড়ি স্পোর্টস সিজন-১-এর বিভিন্ন কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

তিনি বলেন, “রংপুরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। ভালো মানের ও কৃতি খেলোয়াড় গড়ে তুলতে আমরা কাজ করব। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যা যা করার প্রয়োজন, ইনশাআল্লাহ তা করা হবে।”

তিনি আরও বলেন, “সন্তানদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতির জন্য সুনাম অর্জন করা সম্ভব। তাই প্রিয় অভিভাবকদের প্রতি আহ্বান—আপনাদের সন্তানদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে কঠোরভাবে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এবং রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আব্দুল মোত্তালেব সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন রংপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আবু জাফর সিদ্দিকী এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা সাকিউল আলম।

অনুষ্ঠানে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, জেলা যুবদলের সহসভাপতি ফারুক আহমেদ, সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর বিএনপির নেতা জাকির হোসেন পলাশ, মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা জামাল উদ্দীন ফয়জী, সাংবাদিক আজিজ আল জামান রুহিত এবং মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM