সর্বশেষ
সর্বশেষ

দুবছরের জন্য বেতন কমল এসিল্যান্ডের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

নামজারিতে অনিয়ম করায় রাজধানীর মতিঝিল রাজস্ব সার্কেলের সাবেক এসিল্যান্ড ফয়জুন্নেছা আক্তারের বেতন কমানো হয়েছে। দুই বছরের জন্য তার বেতন গ্রেড নিচে নামিয়ে দেয়া হয়েছে। সম্প্রতি এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন ফয়জুন্নেছা। অভিযোগে বলা হয়েছে, তিনি মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) থাকার সময় ‘গোল্ডেন সন লিমিটেড’ নামের একটি কোম্পানি বাণিজ্যিক ফ্ল্যাটের সম্পত্তির অনুকূলে নামজারির আবেদন করে। তখন পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত হওয়ার অজুহাতে ওই প্রতিষ্ঠানের নামজারির আবেদন মঞ্জুর করা হয়নি।

পরে ২০২০ সালের ১২ জানুয়ারি ফের নামজারি আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হয়। অর্থাৎ নামজারির আবেদন নামঞ্জুর করা হয়।

কিন্তু ১৯৯৫ সালের ১৯ নভেম্বর তফসিল বর্ণিত সম্পত্তি পরিত্যক্ত তালিকা থেকে অবমুক্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া বর্ণিত হোল্ডিংয়ের অন্য দুটি নামজারি আবেদন ফয়জুন্নেছা আক্তার অনুমোদন দেন। যা অভিযোগকারী প্রতিষ্ঠানের পর পর দুটি আবেদনের মধ্যবর্তী সময়ে দাখিল করা হয়।

আরও পড়ুন: নির্ধারিত সময়ে ই-নামজারি না হওয়ার কারণ জানতে চায় মন্ত্রণালয়

এ ক্ষেত্রে নামজারি আবেদন নামঞ্জুরের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করেননি ফয়জুন্নেছা। তিনি ত্রুটিপূর্ণভাবে নামঞ্জুর করেছেন। তফসিলের সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি তালিকা থেকে অবমুক্ত বলে ২০তলা বিশিষ্ট পল্টন টাওয়ারের আরও অনেক নামজারি অনুমোদিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিষয়টি অবহিত হলেও ফয়জুন্নেছা আক্তার মতিঝিল রাজস্ব সার্কেলে দায়িত্ব থাকার সময়ে জেনেশুনে গোল্ডেন সন লিমিটেডকে কাঙ্ক্ষিত সেবা দেননি।

এজন্য ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ফয়জুন্নেছা আক্তারকে আগামী ২ বছরের জন্য ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’ অর্থাৎ ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতন স্কেলের নিম্নধাপ ৩৫ হাজার ৫০০ টাকা মূল বেতনে অবনমিতকরণ সূচক ‘লঘুদণ্ড’ দেয়া হয়েছে।

তবে দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে ফিরে যাবেন। কিন্তু তিনি বকেয়া আর্থিক সুবিধাদি পাবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM