জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
নীলফামারী জেলা সমিতি রংপুর এর বার্ষিক সম্মেলন, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে নগরীর পর্যটন মোটেলে বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বার কাউন্সিলের পিপি এ্যাড. আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার জিকরুল হক, আরো বক্তব্য রাখেন প্রফেসর গোলাম ফারুক আহমেদ, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফিরুজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও রংপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মোঃ আজাহারুল ইসলাম দুলাল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মশিউর রহমান , আরো বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,
বাংলা ভিশনের ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, সাবেক সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার, রংপুর সদর কোতোয়ী থানার ওসি সুশান্ত, হাজির হাট থানার ওসি রাজিব বসুনিয়া, ওসি রেজাউল, ওসি হুমায়ন কবীর, মঙ্গলদীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নীলফামারীর কৃতি সন্তান এবং নীলফামারী জেলা সমিতির রংপুর এর সভাপতি আমজাদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চলনায় দায়িত্বে ছিলেন রুমানা ফেরদৌস ও রাজ্জাক মুরাদ।
















