সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • পদ্মায় বাসডুবির ঘটনায় নৌপরিবহনমন্ত্রীর গভীর শোকপ্রকাশ

পদ্মায় বাসডুবির ঘটনায় নৌপরিবহনমন্ত্রীর গভীর শোকপ্রকাশ

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ) ২০২৬ খৃ. –
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার পরপরই দ্রুততম সময়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের সার্বক্ষণিক মনিটরিং করছেন। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন।

মন্ত্রী আরো বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ ইতোমধ্যে অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM