জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র হজ্জ পালনের উদ্যেশ্যে মক্কার পথে রওনা করায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার ২ জন সদস্যকে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার রাতে নগরীর দেওয়ানবাড়ী রোডস্থ বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে পবিত্র হজ্জ পালনের উদ্যেশ্যে মক্কার পথে রওনা করায় বাজুস রংপুর জেলা শাখার ২ জন সাধারণ সদস্য মোঃ এমএম জামাল লিপন ও মোঃ মসিয়ার রহমানকে (ব্যাগ ও ছাতা) দিয়ে বিদায় সংবর্ধনা জানান বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল ।
এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কার্য নির্বাহী সদস্য মোঃ নুরুল ইসলাম বাবু, এমএ হান্নান প্রমুখ। সংবর্ধনা শেষে ২ হজ্জ পালনকারীদের নেক উদ্যেশ্য সফল করার লক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















