জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে দক্ষিন মুলাটোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রাজু ( রাজু মাস্টার) কঠিন রোগে আক্রান্ত হয়ে মুলাটোল বাসভবনে সজ্জাসায়ী হয়ে পরেছেন। তিনি দির্ঘদিন থেকে হার্ডের সমস্যায় ভুগছেন, তার হাতে, কমড়ে, গলায় স্টোক করেছেন এবং তিনি ঠিকমতো চোখে দেখতে পারছেন না। অর্থের অভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছেনা। ঠিকমতো কথা বলতে পারেন না।
সে কারনে তিনি দিন দিন মৃত্যুর কোলে ঢুলে পরছেন। ১৯৯২ সালে স্থানী সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রনালয় কতৃক সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাজু ( রাজু মাস্টার) জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার প্রাপ্ত হন। তিনি দির্ঘদিন নগরীর দক্ষিন মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হাতে তৈরি অনেক ছাত্র-ছাত্রী আজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে বিভিন্ন সারকারি -বে সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছেন। কিন্তু আজ তাকে দেখার কেউ নেই ।
তাই তিনি রংপুর জেলা প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক এবং শিক্ষক, ছাত্র ও সমাজের বিত্তবানদের কাছে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন। তার বিকাশ নম্বর ০১৭২৩৬৩২৩২০। এছাড়া তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
















