সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে – জোনায়েদ সাকি

বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে – জোনায়েদ সাকি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, এই দলকে যারা সমর্থন করেছে সবার বিচার হতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। একইসঙ্গে এই দলের দায় কতটুকু তা খতিয়ে দেখতে বিচার শুরু করতে হবে।

গতকাল (২৩ মার্চ) রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর কামালকাছনা জিএলরায় রোডস্থ রুপকথা কমিউনিটি হলে গণসংহতি আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী যেই ক্ষমতায় আসে, সেই নিজেদের মত করে দেশ পরিচালনা করে থাকেন।

তাতে জনগণের অধিকার রক্ষা হয়না। তিনি বলেন, সংবিধান হবে গণতান্ত্রিক সংবিধান। যে সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হলে সবাই ন্যায্য অধিকার পাবে। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM