সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার আয়োজনে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে মডেল মসজিদের নিচ তলায় অডিটরিয়ামে সম্মেলনে আদর্শ শিক্ষক তৈরী করা সহ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন দাবী নিয়ে আলোচনা সভা পরিচালনা করেন প্রাথমিক শিক্ষা পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোঃ রবিউল ইসলাম ।

অনুষ্ঠনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মহানগর শাখার উপদেষ্টা প্রধান উপাধ্যক্ষ এ.টি.এম আজম খান, সহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ (১২০-১৩০ জন) উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন ও হাদিস অনুযায়ী ইসলামী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। প্রতিটি মসজিদে মুক্তব্য খুলতে হবে যাতে সেখানে মানুষ কুরআন শিক্ষা গ্রহণ করতে পারে। বর্তমান সরকার কে শিক্ষা পাঠ্যপস্থ পরিবর্তন করে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

তিনি বিগত বিএনপি ও আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন শহীত আব্দুল মালেক, শহীদ মতিয়ার রহমান নিজামী তাদের জীবনের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে কথা বলতে পারছি। বাংলাদেশে কুরআন ও হাদিসের আলোকে শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য তারা রক্ত দিয়ে গিয়েছে। তাদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে কুরআন ও হাদিসের আলোকে শিক্ষা ব্যবস্থা চালু করার ব্যবস্থা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM