সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রংপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউন হল সংলগ্ন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম,

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা, রংপুর জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তর, সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ।

এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় শহীদ বুদ্ধিজীবী ও একাত্তরের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM