জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচিত সরকার ছাড়া দেশে ব্যবসা বাণিজ্য সহ সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে । বিদেশী বিনিয়োগকারীরা কোন ক্ষেত্রেই বিনিয়োগ করতে আগ্রহী নন। তারা অপেক্ষা করছেন নির্বাচিত সরকারের জন্য। বিদেশী বিনিয়োগকারীরা অন্তবর্তী কালীন সরকারের উপর ভরসা পাচ্ছেনা ফলে তারা ঝুকিও নিচ্ছেনা । তিনি বলেন এই মুহুর্তে দরকার নির্বাচিত সরকার ।
গতকাল (৩১ জুলাই) বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রী আয়োজিত রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আমীর খসরু বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব সরকার হবে , সরকারের কর্মকান্ড ছোট করে প্রাইভেট সেক্টরকে প্রসারিত করা হবে ।
তিনি বলেন বিএনপি‘র পরিকল্পনা রয়েছে দেড় বছরে সরকারি চাকরি সহ নানাভাবে এককোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে । যেখানে আমলাতান্ত্রীক কোন জটিলতা থাকবেনা, ঘুষ বাণিজ্য হয়রাণী বন্ধ হবে । খসরু বলেন অন্তবর্তী সরকারের কোন জবাবদিহিতা নেই যা রাজনৈতিক সরকারের থাকে । ফলে দেশে এখন নির্বাচন জরুরি হয়ে পড়েছে । তিনি বলেন দেশে এখন পুলিশ কাজ করতে পারছেনা সরকারি কর্মকর্তারাও সঠিক ভাবে কাজ করছেনা । দেশটা যেন স্থবির হয়ে গেছে ।
আইনশৃংঙলার অবনতি চরম আকার দারণ করেছে । কোন মানুষ নিরাপদ নেই । তিনি বলেন বিএনপি দুবার দেশ পরিচালনা করেছে কেউ কি বলতে পারবেন তারা ব্যাংক শুণ্য করেছে শেয়ার বাজার ধংস করে দিয়েছে না ? কিন্ত গত আওয়ামী ফ্যাসিষ্ট সরকার দেশটাকে ধংস করে জীবন বাচাতে পালিয়ে গেছে । আমীর খসরু আরো বলেন তারা নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্রকে সচল দেখতে চায় বর্তমানে নতুন বাংলাদেশে মানুষের মাঝে ধৈর্য নেই ।
তাদের অনেক আশা আকাংখা ও প্রত্যাশা পুরোন করতে পারছেনা অর্ন্তবতী সরকার । তিনি বলেন রংপুর বিভাগ হচ্ছে খাদ্য শষ্য ভান্ডার এখানকার ষাটভাগ ভুট্টা দেশের চাহিদা পুরোন করে অথচ এই বিভাগ এখনো পিছিয়ে নানা বৈষম্যের শিকার । বিএনপিকে দেশের জনগন ক্ষমতায় বসালে রংপুর অঞ্চল আর বৈষম্য থাকবেনা । রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রী নবনির্বাচিত প্রেসিডেন্ট এমদাদুল হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি‘র চেয়ার পার্সনের উপদেষ্টা গিয়াস উদ্দিন হায়দার বিএনপি‘র রংপুর বিভাগের কান্ডারী ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ।
আরো বক্তব্য দেন বিএনপি‘র জেলা আহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিছুর রহমান লাকু মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু, শিল্পতি এমদাদুল হক ভরসা , রংপুর মহানগর বিএনপি‘র সদস্য সচিব মাহফুজ উন নবী ডন , চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল , পঞ্চগড় চেম্বারের পক্ষে নুরুজ্জামান বাবু, ঠাকুরগাও চেম্বারের পক্ষে সভাপতি এস এম সামছুজ্জামান (দুলাল),
দিনাজপুর চেম্বারের পক্ষে সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, নীলফামারী চেম্বারের পক্ষে ফারহানুল হক, গাইবান্ধা চেম্বারের পক্ষে মঈনুল হাসান সাদিক, লালমনিরহাট চেম্বারের পক্ষে সভাপতি শেখ আব্দুল হামিদ, কুড়িগ্রাম চেম্বারের পক্ষে সোহেল হুসনাইন কায়কোবাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পক্ষে নুরুল ইসলাম পটু, রংপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন শাহীন, । অনুষ্ঠানটি পরিচালনা করেন চেম্বারের সাধারণ সদস্য তানবীর হোসেন আশরাফী।
















