জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর কৃষক দলের অর্ন্তভুক্ত কোতোয়ালি থানা (মেট্রো) কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । গতকাল নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ রংপুর মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মতবিনিয় সভায় কোতোয়ালী থানা (মেট্রো) এর সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান মানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর মহানগর আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও সিনিয়র আহবায়ক মাহামুদুল হাসান, সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু।
সভায় কোতোয়ালী থানাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীর মধ্যে বক্তব্য রাখেন খন্দকার রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, মোছাঃ শাম্মী আক্তার, মোছাঃ শ্যামলী আক্তার চৌধুরী, মোস্তাফিজুর শাহ্ জুয়েল, রুহুল আমিন মাষ্টার, মোঃ মোসাদ্দেক আলী, সাব্বির হোসেন শাহীন, নাইমুর রহমান রতন, মোঃ আজাহার আলী, মোঃ আনিছুর রহমান আনিস, মোঃ রেজাউল আলম রেজা, ফাইয়াজ আলম পারভেজ, শাহিনুর ইসলাম, মনির হোসেন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মাসুম, ফিরোজ আলম রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন কোতোয়ালি থানার সাধারন সম্পাদক মোঃ রোস্তম আলী।
















