সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • বেসরকারি শিক্ষকদের অবসরভাতা প্রাপ্তির সমস্যা সমাধানে সরকার আন্তরিক : শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের অবসরভাতা প্রাপ্তির সমস্যা সমাধানে সরকার আন্তরিক : শিক্ষামন্ত্রী

সংসদ প্রদিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সংসদ ভবন, ২৬ জুন, ২০২৪ : শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেছেন, বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা পাওয়ার ক্ষেত্রে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে। তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত স্বতন্ত্র সদস্য মোসা. তাহমিনা বেগমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি জানান, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ৩০১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসরভাতা দেওয়া সম্ভব নয়।

মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সমস্যার উত্তরণে কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM