সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মমিনপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতৃবৃন্দ

মমিনপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতৃবৃন্দ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সদর উপজেলার মমিনপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতৃবৃন্দ। সোমবার (১৭ আগস্ট) উপজেলার ১ নম্বর মমিনপুর ইউনিয়নের বড় মটুকপুর গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতবাড়িটি পুড়ে গিয়ে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে আসেন রংপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুবদল নেতা বাপ্পি চৌধুরী।

তাঁর নেতৃত্বে মমিনপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা যুবদলের সদস্য নূর ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও যুবদল নেতা ইখলাস উদ্দিন, মমিনপুর ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা, বেলাল, রেজাউল আহমেদ রেজা, মতিন মিয়া ও মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM