জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
এল সি আই এফ ইমার্জেন্সি গ্রান্ড এর মাধ্যমে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ)-এর সহায়তায় এবং লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২, বাংলাদেশের উদ্যোগে গতকাল কুড়িগ্রাম ও লালমনিরহাটে এলসিআইএফ ইমার্জেন্সি গ্রান্ট (ইএমআর-২৮৯৪২/৩১৫ এ২)-এর আওতায় জরুরি মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী’র নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল- দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি প্রয়োজন মেটাতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। কার্যক্রমের মাধ্যমে লায়ন্স ইন্টারন্যাশনালের মহান আদর্শের বাস্তব প্রতিফলন ঘটেছে। প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয় সিঙ্গেরডাবরীহাট এম/এল উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিঙ্গেরডাবরীহাট, রাজারহাট, কুড়িগ্রাম প্রাঙ্গণে।
জেলা ৩১৫ এ২-এর উদ্যোগে এবং এলসিআইএফ-এর সহায়তায় সেখানে ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনমতো মানুষের মধ্যে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় তিস্তা চর গোবিন্দা ওভারব্রিজ, সদর, লালমনিরহাট এলাকায়। সেখানেও জেলা ৩১৫ অ২-এর পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়। জেলা ৩১৫ এ২-এর নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্সদের অন্যতম প্রধান দায়িত্ব।
এলসিআইএফ-এর ইমার্জেন্সি গ্রান্ট-এর মাধ্যমে দ্রুত ও কার্যকরভাবে অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানবিক সেবার এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে-সেবার কোনো সীমানা নেই; মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত লায়নিজম। এসময় উপস্থিত ছিলেন আইপিডিজি শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর এমরান ফারুক মঈন, কেবিনেট সেক্রেটারি এনায়েত উল্লাহ শফিক, কেবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির, সৈয়দ শাহ নাজমুল হক,
আলি হায়দার সাজ্জাদ, ফারুক রহমান, হুমায়ূন কবির বাদশা, রাকিব হোসেন, সামিউল মুক্তাদির, দিদার হোসেন রুমান এবং রিলিফ কমিটির চেয়ারম্যান এস এম সাহেদ রহমান, কনভেনশন কো চেয়ারম্যান এনামুল হক সোহেল,নর্থ বেঙ্গল কো-অডিনেট বানিউল আদম বাবু এবং জেলা ও নর্থ বেঙ্গল এর নেতৃবৃন্দ।
















