সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরের উন্নয়নে বিএনপি নেতা সামু’র সাথে সাংবাদিকদের পরামর্শক সভা অনুষ্ঠিত

রংপুরের উন্নয়নে বিএনপি নেতা সামু’র সাথে সাংবাদিকদের পরামর্শক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিকদের সাথে ‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক পরামর্শক সভা করেছেন রংপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জেলা মডেল মসজিদ মিলনায়তনে সভায় তিনি জানান, স্বাধীনতার পর থেকে এ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সদরবাসীর কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি।

সমৃদ্ধ রংপুর কর্মসূচীর আওতায় রংপুর-৩ সদর আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জনসংখ্যা অনুপাতে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস, রংপুর মেডিকেল কলেজসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করে সেবা নিশ্চিত করা, স্বাস্থ্য বীমা চালু, হতদরিদ্রদের জন্য সুলভমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, নগরীতে পরিকল্পিতভাবে আবাসন ও নগরায়ন করা, আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের চর্চা বৃদ্ধি করা, উত্তরের কৃষির আধুনিকায়ন, কৃষি ভিত্তিক কলকারখানা স্থাপন, হাড়িভাঙ্গা আম,

আলুসহ নানা কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ ও রপ্তানী সহজীকরণ, যুবদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু, ন্যায্য মজুরী নিশ্চিত করা, সেবাসহ নানা ক্ষেত্রে দূর্নীতি প্রতিরোধ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থপূর্ণ কার্যকর রোডম্যাপ ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করা, ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা, জনসেবাকে সহজতর করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, পরিবেশ ও জলবায়ু পরির্বতন মোকাবেলায় নদী-নালা,

খাল-বিল, জলাশয়, নগরীর শ্যামাসুন্দরী খাল খনন ও পানি প্রবাহ নিশ্চিত করা, পর্যটন এলাকার আধুনিকায় ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্পায়ন, জেলার ঐতিহ্যবাহী খাদ্য, উৎপাদিত পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোক সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নসহ নানা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সভায় সাংবাদিকরা রংপুরের উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুলতান আলম বুলবুল, মকবুল হোসেন, শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM