সর্বশেষ
সর্বশেষ

রংপুরের জাহাজ কোম্পানী থেকে সাতমাথা সড়ক উন্নয়ন কাজ চলমান

জালাল উদ্দিন , রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

জনভোগান্তির চরমে থাকা রংপুরের জাহাজ কোম্পানী থেকে সাতমাথা সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা। এছাড়াও ঠিকাদারের লোকবলের কাজ তদারকি করছে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। ইতিমধ্যে আঙ্গুর মিয়ার ব্রীজ এলাকা থেকে সাতমাথা রেলগেট এলাকার কাজ অনেকটা এগিয়ে। শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে। কাজের ধরণ অনুযায়ী সড়কের দুপাশে টাইলস সম্বলিত ড্রেন নির্মাণ, রোড ডিভাইডার, লাইট পোষ্ট নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকরা। কাজ শেষ হলে জনভোগান্তি যেমন কমবে তেমনি দৃষ্টিনন্দন শহর হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। নির্মাণ কাজের এলাকা ঘুরে দেখা গেছে, সাতমাথা অংশের ৩ হাজার ৭৯০ মিটার কাজ চলছে জোরেশোরে। এর মধ্যে ১১০ মিটার সিসি ঢালাই সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে লোহার খাচার মাধ্যমে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হবে। এছাড়াও ৩০০ ফিট ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। জাহাজ কোম্পানী মোড় পয়েন্টের কামাল কাছনা ও শ্বশান পয়েন্টে রোড ডিভাইডার ও লাইট পোষ্ট নির্মাণ চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দা তৈয়বুর রহমান ও মতিয়ার রহমান বলেন, অনেক দিন এ সড়কটি চলাচলে অনুপযোগী ছিল। বর্তমান সরকারের সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী চৌধুরী ডন দায়িত্ব নেয়ার পরে জনগণের কষ্টের বিষয়টি বিবেচনা করে প্রথমেই সড়ক উন্নয়নের ব্যবস্থা নেন। তার হাত ধরেই উদ্বোধনের পরেই কাজ চলছে দ্রুত গতিতে। সড়ক উন্নয়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় পথচারীরা খাসবাগ হয়ে শালবন ইন্দ্রারার মোড় সড়কটি ব্যবহার করছে। ঠিকাদাররা কাজ ভালো করছে। আমরাও তাদের সহযোগীতা করছি।

এছাড়াও সিটি কর্পোরেশন প্রতিনিধিরাও মনিটরিং করছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে। নির্মাণ কাজের তদারকি প্রতিষ্ঠান এমই এম এস জেভি’র পরিচালক রাহাত হোসেন খান জানান, জনগণের ভোগান্তি কমাতে আমরা দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। পুরো সড়কের কাজ সম্পন্ন করতে ডিসেম্বর মাস যেতে পারে। সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ এগিয়ে নেয়া হচ্ছে। সড়কের বিভিন্ন পয়েন্টে ঢালাই কাজ এগিয়ে নেয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আমাদের সহয়োগীতা করছে। কাজের গুণাগুন ঠিক রাখতে সিটি কর্পোশেনের প্রকৌশলীরা তদারকি করছে।

রংপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ আজম আলী জানান, সড়ক উন্নয়ন কাজে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না। আমাদের একটি টিম সেখানে কাজের মান যাচাই করছে। সড়কের শুধুমাত্র ১১০ মিটার আরসিসি ঢালাই হবে। বাকি সড়ক কার্পেটিং করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Wednesday, 14th October, 2026
3th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:39 AM
সূর্যোদয়6:55 AM
যোহর12:45 PM
আসর4:05 PM
মাগরিব6:34 PM
ইশা7:50 PM