সর্বশেষ
সর্বশেষ

রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

জালাল উদ্দিন , রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

”ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, অগ্নিকান্ড ভুমিকম্প বিষয়ক মোহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনষ্ঠিত হয়। গতকাল (১৩ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের । র‌্যালি শেষে ডিসি অফিসের সামনে অগ্নিকান্ড ভুমিকম্প বিষয়ক মোহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয় । এরপর রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খৃষ্টফার হিমেল রিসিল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জয়ানাল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, রংপুর জেলা ত্রান কর্মকর্তা গোলাম কিবরিয়া, রংপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আনোয়ারুল হক সহ অনান্য নেতৃবৃন্দ। এ সময় রংপুর রেড ক্রিসেন্ট ও রংপুর স্কাউটের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Wednesday, 14th October, 2026
3th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:39 AM
সূর্যোদয়6:55 AM
যোহর12:45 PM
আসর4:05 PM
মাগরিব6:34 PM
ইশা7:50 PM