জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ- বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আর সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণ ও নেতাকর্মীদের নৌকার জয় সুনিশ্চিত করতে হবে বলে আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার নগরীর ৮ নং ওয়ার্ডে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। পরে গুলাই বুদাই,ফুল আমেরতল,হাজির বাজার, রুবেলের বাজার,নয়ার বাজার,মহব্বত খা,সৎ বাজার এলাকায় মধ্য রাত পর্যন্ত মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নগরীর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার আলী, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর হারাধন রায়,ছয় নাম্বার ওয়ার্ড সাবেক কাউন্সিলর মনোয়ার ইসলাম লেবু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁদ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্রসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ,কৃষক লীগের নেতৃবৃন্দ।
















