জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধীকার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । (১৮ ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি‘র ল্যাব রুমে আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভায় রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীনের সঞ্চালনায় ও রংপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এ.ডব্লিউ. এম রায়হান শাহ, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: নাজমুল হক, জেলা প্রবাসী কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক আতাউর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মাহফুজার রহমান, প্রবাসী ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
















