জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা , কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল (১১ জানুয়ারী) শনিবার বেলা ১২ টায় পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠানে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা লায়ন মোঃ আজাহারুল ইসলাম দুলাল।
সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর ভিশনের ডিরেক্টও ও আইপিপি মাহফিজুল আনাম সুজন, রংপুর গ্রাসরুট কো অপারেশনের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন রাসেল, ইউসেপ বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান,
এটিএন বাংলার সিনিয়ার সাংবাদিক মাহবুবল ইসলাম ,ইউসেপ রংপুর অঞ্চলের সোলাইমান হোসেন, এডভোকেট জিয়ার রহমান ,এডভোকেট হরিদাস চৌধুরী, ব্যাংকার রহিদুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক হযরত আলী সদস্য রতন মিয়া, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক চাঁন মিঞা, সমাজ কর্মি সাখাওয়াত হোসেন, ইইথ মিরর সার্ভিস ফর স্টুডেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ অনান্য অতিথিবৃন্দ।
















