জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
৬দিন ব্যাপী ইজি গ্রুপের আয়োজনে (এন্ট্রাপ্রিনিউর গ্রুপ ফেয়ার ২০২৫) উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে রংপুর নগরীর পর্যটন মোটেলে হলরুমে উদ্যোক্তা মেলা ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর কৃষি বিপনন প্রজেক্ট ডাইরেক্টর মোঃ আনোয়ারুল হক, ৫ই আগষ্টের শহীদ প্রিয়র মা শহীদ জননী সমসি জামান কলি, ইজি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, ইজি ব্যাবস্থাপনা পরিচালক জিনাত মলি সহ অন্যান্য অতিথিবৃন্দ। ইজি গ্রুপের উদ্যোক্তা মেলায় রংপুর ডিবিশনের ২৫জন উদ্যোক্তা অংশ গ্রহন করেন। মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
















